শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার
দৈনন্দিন কাজ, শিক্ষা, তথ্য অনুসন্ধান ও ইমেইল ব্যবহার
৪ পাঠ

- ফ্রি
৫.১ দৈনন্দিন জীবনে ইন্টারনেট
ইন্টারনেট সংবাদ, যোগাযোগ ও বিনোদন সহজ করেছে। এর ব্যবহার যেন বাস্তব জীবনের কাজে বাধা না দেয় সেদিকে খেয়াল রাখতে হয়।
- লক
৫.২ শেখা ও সমস্যা সমাধানে ইন্টারনেট
ইন্টারনেট থেকে পাঠ্যবই ও শিক্ষার নানা উপকরণ পাওয়া যায়। প্রয়োজনীয় তথ্য খুঁজে দৈনন্দিন সমস্যার সমাধানেও এটি ব্যবহার করা যায়।
- লক
৫.৩ ইমেইলের ধারণা ও একাউন্ট খোলা
ইমেইলে লেখা ও ফাইল দ্রুত পাঠানো যায়। সেবাদাতার সাইটে নিবন্ধন করে একাউন্ট খুলতে হয় এবং পাসওয়ার্ড গোপন রাখতে হয়।
- লক
৫.৪ ইমেইল পাঠানো ও নিরাপদে বের হওয়া
ইমেইল পাঠাতে একাউন্টে ঢুকে প্রাপকের ঠিকানা, বিষয় ও চিঠি লিখতে হয়। ব্যবহার শেষে সাইন আউট করা নিরাপদ।
বইয়ের অনুশীলনী ও সমাধান
- বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন বইয়ের অনুশীলনী থেকে হুবহু নেওয়া
- বইয়ে সৃজনশীল প্রশ্ন নেই — তাই অধ্যায় থেকে অনুশীলনের জন্য বানানো (বইয়ের প্রশ্ন নয়)
- উত্তরগুলো শিক্ষক দিয়ে মিলিয়ে নিও
সঠিক অপশনে ক্লিক করো — সাথে সাথে ধাপে ধাপে সমাধান দেখতে পাবে।
1.ইমেইল কী?
2.অনলাইন ভার্সন পত্রিকা পড়তে হলে - i. ইন্টারনেট সংযোগ নিতে হবে ii. নিয়মিত পত্রিকার মূল্য পরিশোধ করতে হবে iii. ওয়েবসাইট ব্রাউজ করা শিখে নিতে হবে নিচের কোনটি সঠিক
3.নিচের লেখাটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। ইরা তার ভাগ্নি তপাকে বলল তোমার আব্বুকে বলবে রাত ১১টায় আমি ছবিসহ একটি ইমেইল পাঠাব । তপা বলল খালামণি, তুমি সকাল ১০টায় মেইল করো । রাত ৯টার পর আমাদের কম্পিউটার বন্ধ থাকে। এক্ষেত্রে ইরার কখন ইমেইল করা উচিত?
4.নিচের লেখাটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। ইরা তার ভাগ্নি তপাকে বলল তোমার আব্বুকে বলবে রাত ১১টায় আমি ছবিসহ একটি ইমেইল পাঠাব । তপা বলল খালামণি, তুমি সকাল ১০টায় মেইল করো । রাত ৯টার পর আমাদের কম্পিউটার বন্ধ থাকে। নিচের কোন ধারাবাহিকতায় ইরা ইমেইল ছবিটি যুক্ত করবে?